News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কে দুর্ঘটনা রোধে পেট্রোলিং ভ্যানে থাকবে শ্বাস বিশ্লেষক যন্ত্র, স্পীড ক্যামেরা, চালান কাটার ইপিওএস মেশিন : মুখ্যমন্ত্রী
Image

জাতীয় সড়কে দুর্ঘটনা রোধে পেট্রোলিং ভ্যানে থাকবে শ্বাস বিশ্লেষক যন্ত্র, স্পীড ক্যামেরা, চালান কাটার ইপিওএস মেশিন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ আগস্ট (হি. স.) : দুর্ঘটনা রোধে নব সংযোজন ত্রিপুরার সরকারের। জাতীয় সড়কে পেট্রোলিং ভ্যানে থাকবে শ্বাস বিশ্লেষক যন্ত্র, স্পীড ক্যামেরা এবং চালান কাটার মেশিন। আজ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে ৪টি হাইওয়ে পেট্রোল ভ্যানের সূচনা করে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এদিন তিনি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে ভ্যানগুলি সূচনা করার সময় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

তাঁর কথায়, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের ১৩০ কিমি সড়কে এই ৪টি পেট্রোলিং ভ্যান ২৪ ঘন্টা নজরদারি চালাবে। পেট্রোলিং ভ্যানগুলোতে শ্বাস বিশ্লেষক যন্ত্র, স্পীড ক্যামেরা, চালান কাটার ইপিওএস মেশিন রয়েছে। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে হাইওয়েতে দুর্ঘটনা অনেকাংশ কমবে। পাশাপাশি হাইওয়েতে চলাচলকারী যানাবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে এই পেট্রোল ভ্যানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

তাঁর মতে, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে ২৪ ঘন্টা পেট্রোলিং-এর ব্যবস্থা চালু হওয়ার ফলে হাইওয়েতে কোনও ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হলে তা দ্রুত চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে। জনগণও এই হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে নিজেদের সুরক্ষিত মনে করবে।তাঁর বক্তব্য, প্রাথমিকভাবে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে এই ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তীতে আগরতলা-ধর্মনগর সহ অন্যান্য জাতীয় সড়কেও ২৪ ঘন্টা পেট্রোলিং ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top