News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে বাড়ছে ডেঙ্গু; আগস্টেই মশাবাহিত রোগে আক্রান্ত ২০ জন, চলতি বছরে ১৮৯
Image

দিল্লিতে বাড়ছে ডেঙ্গু; আগস্টেই মশাবাহিত রোগে আক্রান্ত ২০ জন, চলতি বছরে ১৮৯

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। আগস্ট মাসের ২২ দিনেই দেশের রাজধানীতে মশাবাহিত রোগে অসুস্থ হয়েছেন ২০ জন। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১৮৯টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে। কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন এবং জুলাই মাসে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আগস্ট মাসের ২২ দিনেই দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০ জন, সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই স্বস্তির বিষয় হল, চলতি বছর দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু’জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে। তবে শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগও ছড়িয়েছে রাজধানীর বুকে।

Releated Posts

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026

আইআইটি বম্বের পড়ুয়া সাহিলের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর, ন্যায়বিচারে পাশে থাকার আশ্বাস

মুম্বই, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে…

ByByNews Desk Sep 24, 2026

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top