News Flash

  • Home
  • বিদেশ
  • বিচার কার্যক্রম শেষ হওয়ার পর সু চির সঙ্গে আলোচনায় রাজি মায়ানমারের সেনাপ্রধান
Image

বিচার কার্যক্রম শেষ হওয়ার পর সু চির সঙ্গে আলোচনায় রাজি মায়ানমারের সেনাপ্রধান

নাইপিদ, ২০ আগস্ট ( হি.স.) : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মায়নামারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনায় রাজি দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। একটি বিবৃতিতে তিনি এমনটি জানিয়েছেন।

বিবৃতিতে মায়নামারের সেনাপ্রধান বলেছেন, জুন্টাচালিত আদালতে সু চির বিচার কার্যক্রম শেষ হওয়ার পর চলমান সংকটের অবসানের জন্য তার সঙ্গে আলোচনার জন্য জুন্টার দ্বার উন্মুক্ত।

মিন অং হ্লাইং আরও বলেছেন, আইন অনুসারে সু চির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনার বিষয়টি বিবেচনা করবো।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মায়নামারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

শান্তিতে নোবেলজয়ী ৭৭ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা দায়ের করে জুন্টা সরকার। মায়নামারের রাজধানী নাইপিদর জুন্টা নিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে।

রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অভিযোগে অং সান সু চিকে এখন পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চির বিরুদ্ধে আরও কয়েক দশকের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে।

সু চির বিচার কার্যক্রম থেকে সাংবাদিকদের দূরে রাখা হয়েছে। এমনকি তার আইনজীবীরাও মিডিয়ার সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন। এছাড়া সু চির এই বিচার কখন শেষ হতে পারে তার কোনও ইঙ্গিতও এখন পর্যন্ত দেয়নি জুন্টা সরকার।

ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ১৫ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top