News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের এককালীন আর্থিক সাহায্য প্রদান
Image

ডিমা হাসাও জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের এককালীন আর্থিক সাহায্য প্রদান

হাফলং (অসম), ২০ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভূমিঙ্খলন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার-ঘোষিত এককালীন আর্থিক সাহায্য আজ শনিবার তুলে দেওয়া হয়েছে। গত মে মাসে প্রবল বর্ষণের জেরে ডিমা হাসাও জেলা ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল।

অসমের অন্যতম পাহাড়ি জেলায় ভূমিঙ্খলন ও বন্যায় বাড়িঘর হারিয়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন-কি ভূমিধস ও বন্যায় বহু কৃষিখেতও নষ্ট হয়েছিল। স্তব্ধ হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা।

আজ শনিবার ডিমা হাসাও জেলার দুর্যোগ নিবারণ বিভাগ এবং জেলাপ্র শাসনের উদ্যোগে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ সাহায্যের রেপ্লিকা চেক তুলে দিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা।

এদিন হাফলং জেলা গ্রন্থাগার ভবন থেকে অরুণোদয় মাসেরও সূচনা করেন দেবোলাল গারলোসা। এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মাইনস অ্যান্ড মিনারেল দফতরের অতিরিক্ত সচিব অর্পনকুমার শইকিয়া, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার প্রমুখ।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top