News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাধা-বিপত্তি অনেক আসবে, কাজ বন্ধ হবে না, সিবিআই হানা প্রসঙ্গে কেজরিওয়াল
Image

বাধা-বিপত্তি অনেক আসবে, কাজ বন্ধ হবে না, সিবিআই হানা প্রসঙ্গে কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): বাধা-বিপত্তি আসবে অনেক, কিন্তু কাজ বন্ধ হবে না। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই-এর অভিযান প্রসঙ্গে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, সিবিআই নিজেদের কাজ করছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের হয়রান করার জন্য ওপর থেকে তাঁদের কাছে নির্দেশ রয়েছে।

শুক্রবার দুপুর বারোটা নাগাদ ডিজিটাল সাংবাদিক সম্মেলন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, এটা প্রথম তল্লাশি অভিযান নয়। বিগত ৭ বছরে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। আমার উপরও অভিযান চালানো হয়েছিল, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গেহলটের উপরও – কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাঁরা এখনও কিছুই পাবে না।
কেজরিওয়াল আরও বলেছেন, মনীশ সিসোদিয়াকে এখন বিশ্বের সেরা শিক্ষামন্ত্রী হিসাবে ঘোষণা করা হলেও সিবিআই-এর একটি টিম অভিযান চালাতে তাঁর বাসভবনে পৌঁছেছে। সুতরাং, অনেক বাধা আসবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top