News Flash

  • Home
  • খেলা
  • আদিত্য যাদবের অনবদ্য ব্যাটিংয়ে কসমো’কে হারিয়ে জেসিসি সেমিতে
Image

আদিত্য যাদবের অনবদ্য ব্যাটিংয়ে কসমো’কে হারিয়ে জেসিসি সেমিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে। কসমোপলিটনের বিদায়। কোয়ার্টার ফাইনাল ম্যাচে জেসিসি ১১ রানের ব্যবধানে কসমোপলিটনকে হারিয়ে শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে। টসে হারটাই কসমোপলিটনের কাল হয়েছে। প্রখর রৌদ্রে দ্বিতীয় ম্যাচ, উইকেট টানটান শক্ত। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্তের বেনেফিট পেয়েছে জেসিসি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এমবিবি স্টেডিয়ামে। টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার আদিত্য যাদবের ৬০ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। আদিত্য ৬৫ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান সংগ্রহ করেও অপরাজিত থাকে। এছাড়া, অনিরুদ্ধ সাহার ৪১ রান এবং শংকর পালের ২৭ রানও উল্লেখ করার মতো। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটার্সরা একটু ব্যর্থতার পরিচয় দিলে শেষ রক্ষা সম্ভব হয়নি। ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে নিরুপম সেন চৌধুরীর ৩০ রান, পল্লব দাসের ২৫ রান, অনিলের ২৩ রান উল্লেখ করার মতো। জেসিসি-র কমল দাস ২৮ রানে তিনটি এবং আকর্শ শ্রীবাস্তব ৩০ রানে দুটি উইকেট তুলে নিয়ে কসমো’কে সমস্যায় ফেলে দেয়। ১১ রানের জয় ছিনিয়ে জেসিসি সেমিফাইনালে পৌঁছে। অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ আদিত্য যাদব পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top