News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনী প্রচারে বিনামূল্যের প্রকল্প নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Image

নির্বাচনী প্রচারে বিনামূল্যের প্রকল্প নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি

নয়াদিল্লি, ১৭ আগস্ট ( হি.স.) : নির্বাচনের প্রাকাল্লে বিনামূল্যের স্কিম ঘোষণার বিষয়ে আজ বুধবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে। এ ক্ষেত্রে আম আদমি পার্টি, কংগ্রেস এবং ডিএমকে এই সুবিধাগুলির বিরুদ্ধে দায়ের করা পিটিশনে পক্ষ করার জন্য আবেদন করেছে।

ডিএমকে বলেছে, কল্যাণমূলক প্রকল্পগুলি সামাজিক এবং অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করে, তাাই এটি বিনামূল্যে সুবিধা বলা যাবে না। বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার অনেক প্রভাব রয়েছে। বিদ্যুৎ প্রদান শিশুদের পড়াশোনায় সহায়তা করে। এটাকে বিনামূল্যের সুযোগ-সুবিধা বললেও এর কল্যাণকর প্রভাব উড়িয়ে দেওয়া যায় না। পিটিশনে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে পক্ষ করা হয়েছে। আদালতকে সব পক্ষের বক্তব্য শুনতে হবে। ডিএমকে বলেছে, কর ছুট এবং ঋণ মুকুবের জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলিও আদালতের বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় সরকার বিদেশী সংস্থাগুলিকে কর ছুট দেয় এবং প্রভাবশালী শিল্পপতিদের ঋণ মুকুবও করে। এমনকি বড় বড় চুক্তিও শিল্পপতিদের দেওয়া হয়।

আম আদমি পার্টি বলেছে, নির্বাচনী বক্তৃতার উপর যে কোনও বিধিনিষেধ সংবিধানের মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করবে। নেতারা তাদের মঞ্চ থেকে প্রতিশ্রুতি দেওয়া আর নির্বাচিত সরকারের তা বাস্তবায়ন ভিন্ন বিষয়।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top