News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে নিখোঁজ নাবালক, মনু নদীতে তল্লাসী এনডিআরএফের
Image

কৈলাসহরে নিখোঁজ নাবালক, মনু নদীতে তল্লাসী এনডিআরএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷  ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার গোবিন্দপুর এলাকায়   মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ আট বৎসর বয়সের এক নাবালক শিশু৷এলাকায় চাঞ্চল্য৷
কৈলাশহর পুর পরিষদের অন্তর্গত ১০ নং ওয়ার্ডের পশ্চিম  গোবিন্দপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকার তার আট বছরের নাবালক শিশু রাজ সরকার প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে একা ঘুরতে বেরিয়ে যায়৷ আজ সকাল ছয়টা থেকে রাজ সরকারকে খোঁজে পাওয়া যাচ্ছে না৷ এরপর রাজ সরকারের পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজির পরও নাবালক শিশুকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে আসেন কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷পরবর্তী সময়ে খবর দেওয়া এনডিআরএফকে৷  এনবিআরএফ বাহিনী এসে যুদ্ধকালীন তৎপরতায় কৈলাসহর মনু নদীতে যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান চালায়৷  মনু নদীতে তল্লাশি করেও নাবালক শিশুটির কোন খোঁজ মেলেনি৷ পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কৈলাসহর মহকুমার সিভিল ডিফেন্সের কর্মীরা৷ ছুটে আসেন কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা, ডিসিএম মঙ্গল দেববর্মা সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ৷ অগ্ণিনির্বাপক দপ্তর ও সিভিল ডিফেন্স এর যৌথ তল্লাশির অভিযানে নাবালক রাজ সরকারের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি৷ রাজ সরকার আদৌকি মনু নদীতে পড়েছে , না অন্য কোন রহস্য আছে তা এখনো সঠিক জানা যায়নি৷ এলাকাবাসীর তরফ থেকে জানা যায়, রাজ সরকার ছিল অত্যন্ত চঞ্চল৷ সে প্রতিদিন ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে অধিক ঘোরাফেরা করত৷ এই ঘটনায় গোটা গোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top