নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার গোবিন্দপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ আট বৎসর বয়সের এক নাবালক শিশু৷এলাকায় চাঞ্চল্য৷
কৈলাশহর পুর পরিষদের অন্তর্গত ১০ নং ওয়ার্ডের পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকার তার আট বছরের নাবালক শিশু রাজ সরকার প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে একা ঘুরতে বেরিয়ে যায়৷ আজ সকাল ছয়টা থেকে রাজ সরকারকে খোঁজে পাওয়া যাচ্ছে না৷ এরপর রাজ সরকারের পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজির পরও নাবালক শিশুকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে আসেন কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷পরবর্তী সময়ে খবর দেওয়া এনডিআরএফকে৷ এনবিআরএফ বাহিনী এসে যুদ্ধকালীন তৎপরতায় কৈলাসহর মনু নদীতে যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান চালায়৷ মনু নদীতে তল্লাশি করেও নাবালক শিশুটির কোন খোঁজ মেলেনি৷ পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কৈলাসহর মহকুমার সিভিল ডিফেন্সের কর্মীরা৷ ছুটে আসেন কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা, ডিসিএম মঙ্গল দেববর্মা সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ৷ অগ্ণিনির্বাপক দপ্তর ও সিভিল ডিফেন্স এর যৌথ তল্লাশির অভিযানে নাবালক রাজ সরকারের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি৷ রাজ সরকার আদৌকি মনু নদীতে পড়েছে , না অন্য কোন রহস্য আছে তা এখনো সঠিক জানা যায়নি৷ এলাকাবাসীর তরফ থেকে জানা যায়, রাজ সরকার ছিল অত্যন্ত চঞ্চল৷ সে প্রতিদিন ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে অধিক ঘোরাফেরা করত৷ এই ঘটনায় গোটা গোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

কৈলাসহরে নিখোঁজ নাবালক, মনু নদীতে তল্লাসী এনডিআরএফের
Tags:
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















