News Flash

  • Home
  • বিদেশ
  • মডার্নার বিশেষ বুস্টার টিকাকে ছাড়পত্র দিল ব্রিটেন, রুখবে ওমিক্রনও
Image

মডার্নার বিশেষ বুস্টার টিকাকে ছাড়পত্র দিল ব্রিটেন, রুখবে ওমিক্রনও

লণ্ডন, ১৬ আগস্ট (হি.স.) : মডার্নার বিশেষ বুস্টার টিকাকে ছাড়পত্র দিল ব্রিটেন । এই টিকা করোনাভাইরাস ও করোনার প্রজাতি ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সক্ষম।

করোনা অতিমারির ধাক্কা সামলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এখনও ভাইরাসের পুরোপুরি বিনাশ ঘটেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে চেহারা বদলে নয়া অবতারে হাজির হচ্ছে এই ভাইরাস। করোনার নয়া প্রজাতির সংক্রমণ রুখতে এই প্রথম টিকা তৈরি করল ইংল্যান্ড। করোনাভাইরাস ও করোনার প্রজাতি ওমিক্রনকে কাবু করতে মডার্নার বিশেষ বুস্টার টিকা আনল ব্রিটেন। সোমবার ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘মডার্নার তৈরি প্রতিষেধককে নতুন রূপ (আপডেটেড ভার্সান) দেওয়া হয়েছে। করোনার দুই প্রজাতির সংক্রমণ রুখতে পারবে এই টিকা।’’

জানা গিয়েছে, বেশ কয়েক বার পরীক্ষামূলক প্রয়োগের পর এই টিকা ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, মডার্নার বুস্টার টিকা ওমিক্রন প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম। শুধু তাই নয়, ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এই প্রতিষেধক।টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে তা মডার্নার প্রতিষেধকের মতোই। ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’র (এমএইচআরএ) চিফ এগ্‌জিকিউটিভ চিকিৎসক জুন রেইন জানিয়েছেন যে, মডার্নার নতুন বুস্টার টিকায় সকলে আরও সুরক্ষিত হবেন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top