News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের সন্ধানে এসডিআরএফ ও নদী-পুলিশের অভিযান অব্যাহত
Image

ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের সন্ধানে এসডিআরএফ ও নদী-পুলিশের অভিযান অব্যাহত

গুয়াহাটি, ১৬ আগস্ট (হি.স.) : আজও ব্রহ্মপুত্রের বুকে তালাশি অভিযান চালিয়েছে এসডিআরএফ ও নদী-পুলিশ। সন্ধান পাওয়া যাচ্ছে না গতকাল গুয়াহাটির পাণ্ডু এলাকায় ব্রহ্মপুত্রের বুকে তলিয়ে যাওয়া বিশাল ঘোষ নামের কিশোরকে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ এবং নদী-পুলিশ ব্রহ্মপুত্রে হারিয়ে যাওয়া বিশালের সন্ধানে অভিযান চালিয়েছিল। রাতের অন্ধকারে সন্ধান চালানো অসম্ভব বলে তালাশি অভিযান বন্ধ করতে হয়েছিল গতকাল সন্ধ্যায়। বিশালের বাড়ি বড়িপাড়া এলাকায়।

উল্লেখ্য, গতকাল স্নান করতে পাণ্ডুঘাটে ব্ৰহ্মপুত্ৰের জলে নেমেছিল বিশাল। স্নান করার আগে মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেছে সে। ভিডিও রেকর্ডিং করে নদের পারে মোবাইলটি রেখে সে স্নান করতে নামে। তখনই জলের তোড়ে ভেসে হারিয়ে যায় বিশাল ঘোষ।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top