News Flash

  • Home
  • বিদেশ
  • ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে রুশদিকে, বলছেন কথাও
Image

ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে রুশদিকে, বলছেন কথাও

নিউ ইয়র্ক, ১৪ আগস্ট ( হি.স.) : বিতর্কিত লেখক সলমন রুশদিকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এখন কথা বলতে পারছেন। এমনকী ঠাট্টাতামাশাও করছেন। তাঁর বন্ধু লেখক আতিশ তাসির টুইটে লিখেছেন রুশদিকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইলিও একথা জানালেও এর বিস্তারিত কিছু বলেননি।

প্রসঙ্গত, শুক্রবার গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সলমন রুশদি। তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, এই হামলার কারণে তিনি একটি চোখ হারাতে পারেন। হাসপাতাল সূত্রে আরও খবর, রুশদির হাতের একটি শিরা ছিঁড়ে গিয়েছে এবং যকৃৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইরানি ফতোয়ার জেরে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছিলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি।
শুক্রবার শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি রুশদির উপর হামলা করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা প্রেক্ষাগৃহ। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে ওই হামলাকারীকে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওইদিন শতকা ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই একজন ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হয়।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top