News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়া পুর পরিষদের উদ্যোগে রক্তদান শিবির
Image

বিলোনীয়া পুর পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৩ আগস্ট৷৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পালিত হচ্ছে আজাদী কি অমৃত মহোৎসব৷ তাই স্মরণীয় করে রাখতে বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

রক্তদান মানে জীবন দান তাই এই পুণ্যদিনে রক্তদান শিবির করে মুমূর্ষ রোগীদের জীবন দান করার প্রয়াস নিয়েছে বিলোনিয়া পুর পরিষদ৷ প্রদীপ জালিয়ে  শুভ সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক রতন ভৌমিক৷ এ বিষয়ে বলতে গিয়ে পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক রতন ভৌমিক বলেন রক্ত আমরা তৈরি করতে পারি না একমাত্র দানের মাধ্যমে রক্তের সমস্যা সমাধান করা সম্ভব৷ তাই প্রত্যেক নাগরিককে রক্তদানে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি৷ তিনি বলেন রক্তের মূল্য একমাত্র তারাই বুঝেন যাদের রক্তের প্রয়োজন হয়৷ রক্তের জন্য যাতে কাউকে মৃত্যুবরণ করতে না হয় তার জন্য এই রক্তদান শিবির বলে বলেন তিনি৷  বক্তব্য রাখেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ তিনি সকলকে ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসার আবেদন রাখেন৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top