News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে। শনিবার কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে মিলিত হয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নতুন দিল্লিতে নিজস্ব সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের আপ্যায়ন করে বলেছেন, পরিবারের সদস্য হিসেবে সময় বার করে এখানে আসার জন্য আমি অত্যন্ত খুশি। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। এটাই যুব শক্তির সূচনা, ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে।”প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আপনারা সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কিন্তু কোটি কোটি ভারতীয় এখানে আপনাদের জন্য প্রার্থনা করছিলেন। গভীর রাত পর্যন্ত আপনাদের প্রতিটি প্রয়াস, প্রতিটি পদক্ষেপ দেশবাসী দেখেছে। অনেকে আবার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে যাতে আপনাদের প্রচেষ্টার আপডেট জানতে পারেন।” প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমাদের পারফরম্যান্সের একটি সৎ মূল্যায়ন শুধু পদকের সংখ্যা দিয়েই সম্ভব নয়। আমাদের খেলোয়াড়রা এবার যেভাবে প্রতিযোগিতা করেছেন, তা কোনও পদকের থেকে কম নয়।”

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top