News Flash

  • Home
  • বিদেশ
  • করোনার বাড়বাড়ন্তে চিনের একাধিক শহরে ফের লকডাউন
Image

করোনার বাড়বাড়ন্তে চিনের একাধিক শহরে ফের লকডাউন

বেজিং, ১১ আগস্ট (হি. স.) : চিনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। একের পর এক শহরে জারি করতে হচ্ছে লকডাউন ও কড়া বিধি-নিষেধ। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

উহান, সাংহাইয়ের পাশাপাশি ইউ-তে ঘর বন্দি হয়ে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। যেভাবে একের পর এক শহরে লকডাউন জারি হচ্ছে তাতে স্থানীয় অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

করোনার সংক্রমণ যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে পাঁচ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। পর্যটনের জন্য বিখ্যাত হাইনানেও লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। পূর্বাঞ্চলীয় রফতানি কেন্দ্র ইউর সিংহভাগ বাসিন্দাকে নির্দিষ্ট এলাকা ছেড়ে অন্যত্র না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলীয় জিনজিয়াংম আকসুর তিন শহরে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র কর্মক্ষেত্রে যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বের হতে পারবেন। বাকিদের ঘরেই থাকতে হবে।’

অন্যদিকে, এদিন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে এক হাজার ৯৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে ৬১৪ জনের শরীরে মারণ ভাইরাসের উপসর্গ ধরা পড়েছে। বাকি এক হাজার ৩৭৯ জন উপসর্গহীন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top