News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরীর দাবীতে অধিকর্তার অফিস ঘেরাও করে গ্রেপ্তার হল নার্সিং পাশ বেকার যুবক যুবতীরা
Image

চাকরীর দাবীতে অধিকর্তার অফিস ঘেরাও করে গ্রেপ্তার হল নার্সিং পাশ বেকার যুবক যুবতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷   রাজ্যের নার্সিং পাশ করা এ এন এম/এম পি ডব্লিউ বেকারদের পক্ষ্য থেকে গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তা অফিসের সামনে চাকুরির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ নার্সিং পাস করা এ এন এম/এম পি ডব্লিউ বেকারদের অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবীতে বুধবার স্বাস্থ্য অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে চাকুরী প্রার্থীরা৷ তারা স্বাস্থ্য অধিকর্তার কাছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হলে কোন সদ উত্তর মেলেনি৷ হতাশাগ্রস্থ হয়ে চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাক বিতন্ডা হয়৷ শেষ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়৷ পরবর্তী সময়ে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়৷ আন্দোলনকারীরা জানিয়েছে দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও গত সাড়ে চার বছর ধরে রাজ্য সরকার তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না৷ করোনা পরিস্থিতি চলাকালে তারা বিনা পারিশ্রমিকের কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল৷ তখনো তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন৷ রাজ্য সরকারের চাকুরী সংকোচন নীতি এবং একগুয়েমির তীব্র প্রতিবাদ জানিয়েছে চাকুরী প্রার্থীরা৷ অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top