News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেট : অনণ্যার দুর্দান্ত শতরানে জয়ী বাইখোরা স্কুল
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট : অনণ্যার দুর্দান্ত শতরানে জয়ী বাইখোরা স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।উদ্বোধনী ম্যাচে জয পেলো বাইখোরা স্কুল। ২২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করলো নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোরা স্কুলের গড়া ২৯৬ রানের জবাবে নিশিকান্ত মুড়াসিং পাড়া মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অনণ্যা দেবনাথ উদ্বোধনী দিনেই চোখঝলসানো ইনিংস উপহার দেয়। করে দুরন্ত শতরান।  অনণ্যার দুরন্ত ইনিংসের কঁাধে ভর দিয়েই বাইখোরা স্কুল ৪৮.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৬ রান করে। দলের পক্ষে অনণ্যা ১৪০ বল খেলে ২৪ টি বাউন্ডারির সাহায্যে ১৩৫, সুপ্রিয়া দাস ৫২ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৪, এঞ্জেল পাল ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং মেঘা সরকার ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫৭ রান। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারের পক্ষে গঙ্গতি ত্রিপুরা (‌৩/‌৪৪), নমিতা মুড়াসিং (‌২/‌৩৩) এবং চান্দাউ মগ (‌২/‌৪৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার বিশাল রানের নীচে চাপা পড়ে যায়। দল মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৪৫ রান পায় অতিরিক্ত খাতে। ওই রান যদি না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৩০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে একমাত্র নমিতা মুড়া সিং দুই অঙ্কের রানে পা রাখে। নমিতা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। বাইখোরা স্কুলের পক্ষে পৌশালী দত্ত (‌৩/‌১৬) এবং মিতাশ্রী দেবনাথ (‌২/‌১৯) সফল বোলার। ‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top