ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।।উদ্বোধনী ম্যাচে জয পেলো বাইখোরা স্কুল। ২২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করলো নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোরা স্কুলের গড়া ২৯৬ রানের জবাবে নিশিকান্ত মুড়াসিং পাড়া মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অনণ্যা দেবনাথ উদ্বোধনী দিনেই চোখঝলসানো ইনিংস উপহার দেয়। করে দুরন্ত শতরান। অনণ্যার দুরন্ত ইনিংসের কঁাধে ভর দিয়েই বাইখোরা স্কুল ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৬ রান করে। দলের পক্ষে অনণ্যা ১৪০ বল খেলে ২৪ টি বাউন্ডারির সাহায্যে ১৩৫, সুপ্রিয়া দাস ৫২ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৪, এঞ্জেল পাল ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং মেঘা সরকার ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫৭ রান। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারের পক্ষে গঙ্গতি ত্রিপুরা (৩/৪৪), নমিতা মুড়াসিং (২/৩৩) এবং চান্দাউ মগ (২/৪৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার বিশাল রানের নীচে চাপা পড়ে যায়। দল মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৪৫ রান পায় অতিরিক্ত খাতে। ওই রান যদি না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৩০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে একমাত্র নমিতা মুড়া সিং দুই অঙ্কের রানে পা রাখে। নমিতা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। বাইখোরা স্কুলের পক্ষে পৌশালী দত্ত (৩/১৬) এবং মিতাশ্রী দেবনাথ (২/১৯) সফল বোলার।

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট : অনণ্যার দুর্দান্ত শতরানে জয়ী বাইখোরা স্কুল
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















