News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া ফুটবলের ফাইনালে কর্ণপাড়া
Image

বিলোনিয়া ফুটবলের ফাইনালে কর্ণপাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। ফাইনালে উঠলো কর্ণপাড়া বোখারি বাদল দল। উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে কর্ণপাড়া বোখারি বাদল দল ৩-‌১ গোলে পরাজিত করে ওয়াই এফ সি পতিছড়ি দলকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে। বড়পাথরি স্কুল মাঠে হচ্ছে নক আউট ফুটবলের ওই আসর। এদিন ম্যাচের শুরু থেকে কর্ণপাড়া বোখারি বাদল দল এবং ওয়াই এফ সি পতিছড়ি দলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হলো ওয়াই এফ সি পতিছড়ি । কুচুং জমাতিয়া এবং রাজীব সাধন জমাতিয়া-‌রা নিজেদের অভিজ্ঞতা উজার করে দিয়ে দলকে ফাইনালে তুলে নিলো। বিজয়ী দলের পক্ষে কুচুং জমাতিয়া দুটি এবং রাজীব সাধন জমাতিয়া একটি গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন প্রকাশ দাস। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে তৃষ্ণা ওয়াইন্ড লাইফ সেঞ্চুরি খেলবে এ এফ সি কাঞ্চা পতিছড়ির বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top