News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চননগরে রাস্তা সংস্কারের দাবী জানালেন এলাকাবাসী
Image

কাঞ্চননগরে রাস্তা সংস্কারের দাবী জানালেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট৷৷  দীর্ঘ অনেকবছর যাবৎ যাতায়তের জন্য রাস্তার সমস্যায় ভুগছে কাঞ্চন নগর সেন পাড়ার লোকজনেরা৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর সেন পাড়ায় প্রায় ১৩ থেকে ১৪ পরিবারের বসবাস৷  এই এলাকায় একটি মহাশ্মশান ও একটি হোমিওপ্যাথী ডিসপেন্সারী রয়েছে৷
 বিগত অনেকবছর যাবৎ এই এলাকার রাস্তাটি ভগ্ণ দশায় পরিনত হয়ে রয়েছে৷  এইনিয়ে এলাকাবাসী প্রসাশনিক ভাবে সকলের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷  বাম আমল শেষ হয়ে রাম আমলেও রাস্তার করুন অবস্থা শেষ হয়নি৷ এই নিয়ে মঙ্গলবার এলাকার বাসিন্দা উত্তম কুমার নন্দী সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান বিগত অনেক বছর আগে থেকে এলাকায় যাতায়তে জন্য ৩২ ফুট চোওড়া রাস্তা ছিলো৷  এখন রাস্তা কমেগিয়ে ৭ থেকে ৮ ফুট চোওড়া হয়েছে৷  বর্তমানে রাস্তা যতটুকু আছে তা চলাফেরা করার অযোগ্য হয়ে রয়েছে৷  
তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান এলাকাবাসী হয়তো ভালো রাস্তায় চলাফেরা করার যোগ্যতা নেই তাই সকলকে ভগ্ণ দশা অবস্থায় থাকা রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে৷  এলাকাবাসী চাইছে এলাকার লোকজনের সুবিধার্থে দ্রুততার সাথে রাস্তা মেরামত করা হোক৷ এখন দেখার বিষয় এলাকার লোকজনের যাতায়তের সুবিধার্থে রাজ্য সরাকার কোনো পদক্ষেপ গ্রহন করেন কিনা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top