News Flash

  • Home
  • খেলা
  • স্বাধীনতার ৭৫বর্ষ উদযাপনে রাজ্য দাবায় সেরা অভিজ্ঞান
Image

স্বাধীনতার ৭৫বর্ষ উদযাপনে রাজ্য দাবায় সেরা অভিজ্ঞান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো অভিজ্ঞান ঘোষ। ভারতীয় গনতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য দাবা প্রতিযোগিতায়। স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষ্যে ওই আসরের উদ্যোগ। রবিবার খেলা হয় স্টুডেন্টস হেলথ হোমে। ৫ রাউন্ডের হয় প্রতিযোগিতা। ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৩ জন দাবাড়ু। পরে ভোকলসে বাকি দুইজনকে পেছনে ফেলে সেরা হয়েছে অভিজ্ঞান। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে স্বর্ণদ্বীপ নাথ এবং দীপক চৌহান। দীর্ঘ বছর পর নিজ বাড়িতে এসে ৬৪ ঘরের লড়াইয়ে নেমে চমক দিতে প্রসেনজিৎ দত্ত-‌র প্রাক্তন ছাত্র ধ্রুবজ্যোতি রক্ষিত। ৫ রাউন্ডে ধ্রুবজ্যোতির পয়েন্ট সাড়ে ৪। ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম থেকে দশম স্থান দখল করে যথাক্রমে রাণু দাস, মেট্রিক্স চেস আকাদেমির শাক্য সিংহ মোদক, মেট্রিক্স চেস আকাদেমির আদৃজা দেবনাথ, শ্রীজিৎ মগ, মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার সিদ্ধার্থ মজুমদার এবং প্রাণধন দেবনাথ। এছাড়া অনূর্ধ্ব-‌৭ বিভাগে আদ্রুষ কর্মকার, পিতম্বর দেবনাথ, ঋদ্ধিমান ভট্টাচার্য, অনূর্ধ্ব-‌১০ বিভাগে রুদ্রনীল দেবনাথ, মৌলী ভট্টাচার্য, অর্ণব দাস, অনূর্ধ্ব-‌১৩ বিভাগে আয়ুষ সাহা, সোমরাজ সাহা এবং কৌশল সরকার যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। এদিকে উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন আসরে অংশ নেওয়া দাবাড়ুদের পাশাপাশি অভিভাবকরাও।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top