News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Image

প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নকে সামনে রেখে, রাজ্য মহিলা কমিটির ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য মহিলা কমিটির ঘোষণা করেছে৷
রাজ্য মহিলা কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷ এইদিন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব মহিলা কমিটি ঘোষণা করার সময় বলেছেন, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসে ৩০ জনকে নিয়ে প্রদেশ কমিটি গঠন করা হয়েছে৷ তার মধ্যে ৯ জন সহ -সভানেত্রী, ৬ জন সাধারণ সম্পাদিকা, ৬ জন সম্পাদিকা, ৮ জন কার্যনির্বাহী সদস্যা হিসেবে নিযুক্ত করা হয়েছে৷
তিনি আরো বলেন, আগামী ১১ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে  মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল ৯ ঘটিকায় বটতলা বাজারের ব্যবসায়ী ভাইদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করা হবে৷ তারপর আমরা পশ্চিম পুরুষ ও মহিলা থানায় রাখিবন্ধন উৎসব পালন করা হবে৷ সেইদিনই দুপুর ১টার সময় আমাদের প্রদেশ কার্যালয়  দলের সমস্ত ভাইদেরকে রাখি পরিয়ে বরণ করে নেওয়া হবে৷ আগামী ১২ ও ১৩ অগাস্ট আমরা রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পালন করা হবে৷ আগামী ২২ অগাস্ট দক্ষিণ জোনে ৭দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে, ২৯ আগস্ট পূর্ব জোনে ডেপুটেশন প্রদান করা হবে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top