News Flash

  • Home
  • দেশ
  • শ্রীহরিকোটা থেকে নতুন রকেট এসএসএলবি-ডি১উৎক্ষেপণ করল ইসরো
Image

শ্রীহরিকোটা থেকে নতুন রকেট এসএসএলবি-ডি১উৎক্ষেপণ করল ইসরো

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : ফের ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো সফলভাবে প্রথম স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ডেভেলপমেন্টাল-১(ডি-১)উৎক্ষেপণ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রবিবার সকাল ৯.১৮ মিনিটে এসএসএলভি রকেটটি উৎক্ষেপণ করা হয়।

শক্তিশালী রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)এবং জিএসএলভি (জিওসাইনোসাস লঞ্চ ভেহিকেল)-র পর এসএসএলভি(স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) ব্যবহার করা হবে উপগ্রহ পাঠাতে। বিজ্ঞানীরা এই মিশনের জন্য কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত ছিলেন।
দুটি স্যাটেলাইট ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২’ (ইওএস-০২) এবং আজাদিস্যাট স্যাটেলাইট এই ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দিয়ে পাঠানো হয়েছে।

এর ওজন ১৪২ কেজি। এটি ১০ মাস মহাকাশে কাজ করবে। যেখানে আজাদিস্যাট হল আট কেজি কিউবস্যাট। এটিতে ৭৫টি যন্ত্র রয়েছে যার গড় ওজন ৫০ গ্রাম। বিশেষ বিষয় হল, এই স্যাটেলাইটের ৭৫টি যন্ত্র তৈরিতে মেয়ে শিক্ষার্থীরাও অবদান রেখেছে। স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে বিজ্ঞানীদের সহায়তায় এসব তৈরি করেছে মেয়ে শিক্ষার্থীরা।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top