ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলে বিধ্বস্ত করে গোমতি জেলাকে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে শুভেনজিৎ সিনহার ছেলেরা। দক্ষতা, শক্তি এবং গতি- তিন বিভাগেই বিপক্ষ দল থেকে এগিয়ে ছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়ে বিপক্ষ দল থেকে অনেকটাই এগিয়ে ছিলো বীরু দেববর্মা-রা। ম্যাচের দুই অর্ধে দুবার করে বিপক্ষের জাল নাড়ায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দুটি গোল করার পাশাপাশি বীরু দেববর্মার বাড়ানো বল থেকেই তৃতীয় গোলটি পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। বীরু ছাড়া ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল করে বিপ্লব দেববর্মা এবং নবকিশোর সিংহ। এর আগে প্রথম সেমিফাইনালে গোমতি জেলা ৩-১ গোলে খোয়াই জেলাকে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল ৯-১ গোলে উত্তর জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”দুরন্ত খেলেছে ছেলেরা। যেভাবে তাদের বলা হয়েছিলো সেভাবেই খেলেছে। আর এতেই এসেছে জয়”।

এস.এম কাপ অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















