News Flash

  • Home
  • খেলা
  • এস.এম কাপ অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল
Image

এস.এম কাপ অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবলে রাজ্য সেরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-‌১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-‌০ গোলে বিধ্বস্ত করে গোমতি জেলাকে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে শুভেনজিৎ সিনহার ছেলেরা। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই বিপক্ষ দল থেকে এগিয়ে ছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়ে বিপক্ষ  দল থেকে অনেকটাই এগিয়ে ছিলো বীরু দেববর্মা-‌রা। ম্যাচের দুই অর্ধে দুবার করে বিপক্ষের জাল নাড়ায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দুটি গোল করার পাশাপাশি বীরু দেববর্মার বাড়ানো বল থেকেই তৃতীয় গোলটি পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। বীরু ছাড়া ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল করে বিপ্লব দেববর্মা এবং নবকিশোর সিংহ। এর আগে প্রথম সেমিফাইনালে গোমতি জেলা ৩-‌১ গোলে খোয়াই জেলাকে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল ৯-‌১ গোলে উত্তর জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”দুরন্ত খেলেছে ছেলেরা। যেভাবে তাদের বলা হয়েছিলো সেভাবেই খেলেছে। আর এতেই এসেছে জয়”।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top