News Flash

  • Home
  • বিদেশ
  • চিনকে অবিলম্বে সামরিক মহড়া বন্ধ করতে বলল জাপান
Image

চিনকে অবিলম্বে সামরিক মহড়া বন্ধ করতে বলল জাপান

টোকিও, ৫ আগস্ট (হি. স.) : অবিলম্বে চিনতে সামরিক মহড়া বাতিল করতে বার্তা দিল জাপান। “তাইওয়ানের চারপাশে চিনের সামরিক মহড়া জাপানের নাগরিক ও জাতীয় নিরাপত্তার পক্ষে সমস্যা তৈরি করছে” বলে দাবি জাপানের প্রধানমন্ত্রীর।

আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাওয়ার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব এশিয়ার। এই সফরকে কেন্দ্র করে ক্ষিপ্ত চিন নিজের সমরাস্ত্রের সম্ভার তাক করেছে তাইওয়ানের দিকে। সামরিক মহড়াও শুরু করেছে তাঁরা। বৃহস্পতিবার তাইওয়ানের আকাশ ছাড়িয়ে চিনের পাঁচটি ব্যালিস্টিক মিসাইল গিয়ে পড়েছিল জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায়। এর পরই শুক্রবার চিনের উদ্দেশে এই বার্তা দিলেন জাপানের প্রধানমন্ত্রী।

তাৎপর্যপূর্ণ ভাবে আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবারই গিয়েছেন টোকিওয়। পেলোসি জাপানে যাওয়ার পর তাঁর সঙ্গে প্রাতরাশ সেরেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রাতরাশের সময় বৈঠকের পর কিশিদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “এই সময়ে চিনের পদক্ষেপ আমাদের এই এলাকার শান্তি ও স্থিতাইবস্থা বজায় রাখার ব্যাপারে গুরুতর প্রভাব ফেলছে। সামরিক মহড়া অবিলম্বে বন্ধের জন্য চিনকে জানিয়েছি আমরা।”

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, “আমার এবং পেলোসির মধ্যে ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিন, রাশিয়া এবং উত্তর কোরিয়া সম্পর্কিত বিষয়ও উঠে এসেছে আলোচনায়। পরমাণু মুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়েও সদর্থক আলোচনা করেছি আমরা।”

প্রসঙ্গত, পেলোসি তাইওয়ানে পা রাখার পর থেকেই হুমকি ধেয়ে এসেছিল চিনের তরফে। ২৫ বছর পর আমেরিকার এই উচ্চমর্যাদার কোনও অফিসিয়াল এসেছিলেন তাইওয়ানে। চিনের পূর্ব দিকে তাইওয়ানের অবস্থান। এই স্বাধীন দ্বীপরাষ্ট্রকে বরাবরই নিজেদের বলে দাবি করে চিন। দরকারে সেই দ্বীপ দখলের হুশিয়ারিও বিভিন্ন সময় দেওয়া হয়েছে চিনের তরফে। আমেরিকার সঙ্গে তাইওয়ানের সম্পর্ক গভীরতা বাড়ানো নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় অপছন্দের কথা জানিয়েছে বেজিং। এবং ওই এলাকায় সামরিক মহড়া শুরু করেছে চিন। তাইওয়ানের উপর চাপ সৃষ্টি করায় উদ্দেশ্য লালফৌজের।–হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-সুইজারল্যান্ড দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও মজবুত করাই লক্ষ্য, বললেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভারত…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top