News Flash

  • Home
  • দিনের খবর
  • মাঙ্কিপক্সের প্রেক্ষিতে তৎপর নবান্ন, হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ স্বাস্থ্য দফতরের
Image

মাঙ্কিপক্সের প্রেক্ষিতে তৎপর নবান্ন, হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ স্বাস্থ্য দফতরের

কলকাতা, ৪ আগস্ট (হি.স.): মাঙ্কিপক্স-এর আগমণে দেশজুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই ভারতে মোট ৯ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও মাঙ্কি ভাইরাসের মোকাবিলায় তৎপর হল স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্সে সংক্রমিতদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে। যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হবেন এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে যাতে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিটি জেলার অন্তত একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্সে উপসর্গ রয়েছে, এমন কারও হদিস পাওয়া গেলে, তাঁর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top