News Flash

  • Home
  • খেলা
  • বৃহস্পতিবার থেকে রাজ্য এস.এম কাপফুটবল ঈশানপুরে, উদ্বোধক ক্রীড়ামন্ত্রী
Image

বৃহস্পতিবার থেকে রাজ্য এস.এম কাপফুটবল ঈশানপুরে, উদ্বোধক ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।।রাজ্য সুব্রত মুখার্জি কাপ ফুটবলের উদ্বোধন আজ। অনূর্ধ্ব-‌১৪ বালকদের রাজ্য আসর মোহনপুর মহকুমার ইশানপুর স্কুলে, অনূর্ধ্ব-‌১৭ বালকদের রাজ্য আসর গোমতি জেলার অমরপুরে এবং বালিকাদের রাজ্য আসর খোয়াই জেলার তেলিয়ামুড়াতে হবে। এদিকে অনূর্ধ্ব-‌১৪ বালকদের রাজ্য আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি। মোহনপুর মহকুমার ইশানপুর স্কুল মাঠে আজ বিকেল ৩ টায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকার কথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৩ মহকুমায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে ৩ মহকুমার মাঠকেই। অনূর্ধ্ব-‌১৭ বালক এবং বালিকা বিভাগে ৮ জেলার পাশাপাশি অংশ নেবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। উল্লেখ্য, এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে ২২ সদস্য বিশিষ্ট অর্গানাইজিং কমিটির পাশাপাশি, আবশ্যকীয় ছয়টি সাব কমিটিও গঠন করা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top