ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।।রাজ্য সুব্রত মুখার্জি কাপ ফুটবলের উদ্বোধন আজ। অনূর্ধ্ব-১৪ বালকদের রাজ্য আসর মোহনপুর মহকুমার ইশানপুর স্কুলে, অনূর্ধ্ব-১৭ বালকদের রাজ্য আসর গোমতি জেলার অমরপুরে এবং বালিকাদের রাজ্য আসর খোয়াই জেলার তেলিয়ামুড়াতে হবে। এদিকে অনূর্ধ্ব-১৪ বালকদের রাজ্য আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি। মোহনপুর মহকুমার ইশানপুর স্কুল মাঠে আজ বিকেল ৩ টায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকার কথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৩ মহকুমায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে ৩ মহকুমার মাঠকেই। অনূর্ধ্ব-১৭ বালক এবং বালিকা বিভাগে ৮ জেলার পাশাপাশি অংশ নেবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। উল্লেখ্য, এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে ২২ সদস্য বিশিষ্ট অর্গানাইজিং কমিটির পাশাপাশি, আবশ্যকীয় ছয়টি সাব কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে রাজ্য এস.এম কাপফুটবল ঈশানপুরে, উদ্বোধক ক্রীড়ামন্ত্রী
Tags:


















