News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনীয়ায় নিখিল পেট্রোলিয়ামে শ্রমিকদের বিক্ষোভ
Image

বিলোনীয়ায় নিখিল পেট্রোলিয়ামে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার বনকরঘাট নিখিল পেট্রোলিয়াম এজেন্সি শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও শ্রমিক বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার শ্রমিকরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ শ্রমিক বিক্ষোভের ফলে যান বাহনের শ্রমিকরা দুর্ভোগের মুখে পড়েন৷ বিলোনিয়া বনকর ঘাট নিখিল পেট্রোলিয়াম এজেন্সির বিরুদ্ধে শ্রমিক বঞ্চনা এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে৷ দীর্ঘদিন ধরে এই অভিযোগ থাকলেও শ্রমিকরা তা ধৈর্য ধরে চেপে চেপে রেখেছিল৷
কিন্তু আজ সকালে মালিকের ব্যবহারে বিতস্রদ্ধ হয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় শ্রমিকদের৷ সরাসরি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ এবং সাংবাদিকদের ডেকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল পেট্রোল পাম্পের কাজে নিযুক্ত থাকা মহিলা শ্রমিকরা৷ শ্রমিকদের অভিযোগ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাসে ৩০ দিন ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করলেও সন্তুষ্টি নেই মালিক প্রতীক পোদ্দারের৷ যদিও কাগজেপত্রে মালিক রিংকু দেবনাথ অর্থাৎ তিনি প্রতিক পোদ্দারে স্ত্রী৷
কিন্তু পাম্প পরিচালনা করেন প্রতীক পোদ্দারই৷ শ্রমিকদের অভিযোগ সাপ্তাহে একদিন করে ছুটি দেওয়ার কথা থাকলেও ছুটি দেয় না মালিক৷ এছাড়াও শ্রমিকদের মধ্যে ৮ ঘন্টা করে শিফটিং ডিউটি করার কথা থাকলেও তাও মানছে না মালিক৷সকলকে একসাথে সারাদিন না খেয়ে এইভাবে কাজ করতে হচ্ছে৷ এদিকে বেতন বৈষম্য বেতন বঞ্চনা তো রয়েছেই৷ বিলোনিয়ার অন্যান্য পাম্প গুলিতে শ্রমিকদের যে হারে বেতন দেওয়া হয় এখানে কিন্তু তার চাইতে অনেক কম বেতন দেওয়া হচ্ছে৷ তাও আবার সব সময় দিচ্ছে না৷ প্রচুর টাকা শ্রমিকদের বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ৷ আজ সকালে এক মহিলা শ্রমিককে কাজ থেকে বেরিয়ে যাবার কথা বললে বিপত্তি বাঁধে৷
 সকল শ্রমিকরা  একযোগ কাজ ছেড়ে দিয়ে আন্দোলন করতে থাকে মালিকের বিরুদ্ধে৷ এর ফলে বিপাকে পড়তে হয় যানচালকদের৷ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে পেট্রোল পাম্প৷ তারপরও  মালিক তার সিদ্ধান্তে অনড়৷ শ্রমিকরা জানায় তাদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে৷ সেই সাথে শিফটিং ডিউটির ব্যবস্থা করা, তাদের বিশ্রামের জন্য শেড তৈরি করা এবং সাড়ে ৭০০০ টাকা করে প্রতি মাসে বেতন দিতে হবে৷ এছাড়াও শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা চলবে না৷ ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ঘটনা সম্পর্কে অবহিত হন এবং তারা মালিকপক্ষের সাথে শ্রমিকদের বিষয়গুলি নিয়ে কথা বলবেন বলে জানান৷
 প্রয়োজন বোধে প্রশাসনের কাছে এই বিষয়ে ডেপুটেশন  প্রদান করা হবে৷যদি এতে কিছু না হয় তাহলে এই বিষয়ে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান৷ এই ঘটনায় সকাল থেকে নিখিল পেট্রোলিয়াম এজেন্সিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ যদিও পেট্রোল পাম্পের মালিক রিংকু দেবনাথের স্বামী প্রতীক পোদ্দার শ্রমিকদের এই ধরনের অভিযোগ অস্বীকার করেন৷ শ্রমিকদের সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top