News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর অভিযানে ৯৪.৪৯ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্ৰেফতার চার
Image

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর অভিযানে ৯৪.৪৯ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্ৰেফতার চার

গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : গত কয়েকদিনে বিভিন্ন যাত্ৰীবাহী ট্রেন এবং রেলওয়ে অভিযান চালিয়ে ৯৪.৪৯ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী পাচারের সময় উদ্ধার করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র জওয়ানরা। পাশাপাশি নিষিদ্ধ সামগ্ৰী পাচারের অভিযোগে আরপিএফ চার জনকে আটক করেছে। পরে জিজ্ঞাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, গত ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে আরপিএফ নিষিদ্ধ সামগ্রী মরফিন, মদ, বিদেশি সিগারেট, গাঁজা ইত্যাদি বাজেয়াপ্ত করেছে। এগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করেছেন জওয়ানরা। এছাড়া এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরপিএফ চারজনকে গ্রেফতার করেছে।

তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৪২৭টি অভিযানে ১৬.৯৮ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ ও পাচারকৃত সামগ্রী উদ্ধার করেছে। এই সময়সীমার মধ্যে আরপিএফ নিষিদ্ধ সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৯১ জনকে গ্রেফতারও করেছে।

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top