News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশেষ ক্ষেত্রে বদলির জন্য ৫ বছরের অপেক্ষার নিয়ম বাধ্যতামূলক নয় : হাইকোর্ট
Image

বিশেষ ক্ষেত্রে বদলির জন্য ৫ বছরের অপেক্ষার নিয়ম বাধ্যতামূলক নয় : হাইকোর্ট

কলকাতা, ১ আগস্ট (হি. স.) :বদলির জন্য পাঁচ বছরের অপেক্ষার নিয়ম বাধ্যতামূলক নয়। বিশেষ ক্ষেত্রে কার্যকর হবে না শিক্ষক বদলির ক্ষেত্রে এক স্কুলে ন্যূনতম পাঁচ বছর অতিবাহিত করার বিধি। সোমবার এক মামলার রায় দিতে গিয়ে স্পষ্ট একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।এর ফলে শারীরিক অসুস্থতার কারণে স্কুলে যোগ দিতে ভোগান্তির মুখে পড়েন এমন বহু শিক্ষক – শিক্ষিকার সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

স্কুল সার্ভিস কমিশনের বিধি অনুসারে কোনও শিক্ষক কোনও স্কুলে যোগদান করলে পাঁচ বছরের আগে তিনি বদলির আবেদন করতে পারেন না। এর ফলে শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা শিক্ষকরা বিশেষভাবে সমস্যার মুখে পড়েন। কিন্তু এসএসসি-র আইনের জন্য বদলির আবেদন করতে পারেন না তাঁরা।

পূর্ব বর্ধমানের বাসিন্দা এক শিক্ষিকা এমনই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্বেও তাঁকে বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যার ফলে শারীরিক কষ্টের পাশাপাশি তাঁকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। আবেদন খতিয়ে দেখে বিচারপতি মান্থা বলেন, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বদলির জন্য পাঁচ বছরের অপেক্ষা নীতি কার্যকর হবে না। ওই শিক্ষিকাকে অবিলম্বে বদলির ব্যবস্থা করতে হবে। বাসস্থানের কাছাকাছি কোনও স্কুলে বদলি করতে হবে তাঁকে।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top