নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ গরীব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে রবিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করে যুব তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আগরতলা শহরে গরীব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে এক মিছিল আয়োজিত হয়৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব সহ-সভাপতি নীল কমল সাহা, মহিলা নেত্রী পান্না দেব এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা বলেন, জিএসটির নামে সারা দেশের সাথে সাথে এই রাজ্যের গরিব জনগণকেও ঠকাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার৷ মুড়ি, চিরা এরকম ছোট ছোট জিনিসেও জিএসটি বসানো হয়েছে যেগুলো খেয়ে গরিব মানুষরা বেঁচে থাকে৷ সেইসব খাবারের মধ্যে জিএসটির নাম করে গরিব মানুষকে আরো গরিব বানানোর চেষ্টা করছে৷ তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে সামিল হয়েছে৷ অতি সত্বর এই গরিব বিরোধী জিএসটি যদি বাতিল না করা হয় তাহলে প্রতিটি জেলাতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়৷ সারা দেশের মধ্যে কর্মসংস্থানের জন্য হাহাকার৷ প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ কিন্তু মোদি সরকার ব্যস্ত কীভাবে বিরোধী দলের বিধায়ককে কেনা যায় এবং তাদের নিজেদের কীভাবে আখের গোছানো যায় সেটা নিয়ে ব্যস্ত৷ এই দেশের গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে সেই ব্যাপারে ওদের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন যুব তৃণমূল কংগ্রেস নেতা৷

TMC :জিএসটি বাতিলের দাবীতে আগরতলায় যুব তৃণমূল কংগ্রেসের মিছিল
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















