News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TMC :জিএসটি বাতিলের দাবীতে আগরতলায় যুব তৃণমূল কংগ্রেসের মিছিল
Image

TMC :জিএসটি বাতিলের দাবীতে আগরতলায় যুব তৃণমূল কংগ্রেসের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ গরীব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে রবিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করে যুব তৃণমূল কংগ্রেস৷  ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আগরতলা শহরে গরীব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে এক  মিছিল আয়োজিত হয়৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব সহ-সভাপতি নীল কমল সাহা, মহিলা নেত্রী পান্না দেব এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা বলেন,  জিএসটির নামে সারা দেশের সাথে সাথে এই রাজ্যের গরিব জনগণকেও ঠকাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার৷ মুড়ি, চিরা এরকম ছোট ছোট জিনিসেও জিএসটি বসানো হয়েছে যেগুলো খেয়ে গরিব মানুষরা বেঁচে থাকে৷ সেইসব খাবারের মধ্যে জিএসটির নাম করে গরিব মানুষকে আরো গরিব বানানোর চেষ্টা করছে৷ তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে সামিল হয়েছে৷ অতি সত্বর এই গরিব বিরোধী জিএসটি যদি বাতিল না করা হয় তাহলে  প্রতিটি জেলাতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়৷ সারা দেশের মধ্যে কর্মসংস্থানের জন্য হাহাকার৷ প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ কিন্তু মোদি সরকার ব্যস্ত কীভাবে বিরোধী দলের বিধায়ককে কেনা যায় এবং তাদের নিজেদের কীভাবে আখের গোছানো যায় সেটা নিয়ে ব্যস্ত৷ এই দেশের গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে সেই ব্যাপারে ওদের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন যুব তৃণমূল কংগ্রেস নেতা৷

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top