News Flash

Image

Firing:খড়দায় দিনেদুপুরে চলল গুলি, আহত ১

খড়দা, ৩০ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার খড়দার ডোমপাড়া এলাকায় দিনের আলোয় চলল গুলি ।ঘটনাটি ঘটে শনিবার সকাল ১১ টা নাগাদ । ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ১১ টা নাগাদ আচমকাই রেলস্টেশন সংলগ্ন ডোমপাড়া এলাকায় দু পক্ষের মধ্যে বিবাদ চলে। মারধরের ঘটনাও ঘটে আর তার কিছুক্ষণ পরেই চলে গুলি । সেই গুলি ভোলা যাদব নামে এক ব্যক্তির ডান হাতে গিয়ে লাগে । প্রথমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়া তাকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভোলা যাদব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাটি দুপক্ষের সংঘর্ষের জেরেই হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয়দের।

পরিবার সূত্রে খবর, ভোলা যাদবের ছেলে ডোমপাড়া এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্কুলে গেলে তাঁর ছেলের সঙ্গে কিছু সহপাঠীর ঝামেলা হয় । বাড়িতে এসে সে কথা জানায় ভোলা যাদবের ছেলে। এর পরেই ভোলা সেই সহপাঠীদের সঙ্গে কথা বলতে স্কুল চত্বরের উদ্দেশ্যে রওনা দেন। স্কুলে গিয়ে পৌঁছানোর পর সেখানকার কিছু স্থানীয় যুবকের সঙ্গে ভোলা বচসায় জড়িয়ে পড়েন বলে জানা যায় । তাকে মারতে মারতে নিয়ে আসা হয় রেলস্টেশনের কাছে । সেখানেই চলে গুলি। আপাতত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে আসেন এসিপি তনয় চ্যাটার্জী। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় তার জন্য ওই এলাকায় বর্তমানে রহড়া থানার পুলিশ বাহিনী রয়েছে ।

Releated Posts

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top