News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচার বিভাগীয় পরিকাঠামোকে মজবুত করতে ৮ বছরে দ্রুত গতিতে কাজ করা হয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিচার বিভাগীয় পরিকাঠামোকে মজবুত করতে ৮ বছরে দ্রুত গতিতে কাজ করা হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ভারতীয় বিচার বিভাগীয় পরিকাঠামোকে মজবুত করতে বিগত ৮ বছরে দ্রুত গতিতে কাজ করা হয়েছে। সর্বভারতীয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রথম বৈঠকের উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সকালে নতুন দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত সর্বভারতীয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রথম বৈঠকের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও সমাজের জন্য বিচার ব্যবস্থার প্রাপ্যতা যতটা গুরুত্বপূর্ণ, ন্যায়বিচার প্রদানও সমানভাবে জরুরি।”

প্রধানমন্ত্রী বলেছেন, ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে বিচার বিভাগীয় ইন্ফ্রাস্ট্রাকচারেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিগত ৮ বছর ধরে দেশের বিচার বিভাগীয় অবকাঠামোকে শক্তিশালী করতে দ্রুত গতিতে কাজ করা হয়েছে। বিচার বিভাগীয় অবকাঠামো আধুনিকায়নে ৯ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ই-কোর্ট মিশনের আওতায় দেশে ভার্চুয়াল কোর্ট চালু করা হচ্ছে। ট্রাফিক আইন লঙ্ঘনের মত অপরাধের জন্য ২৪ ঘন্টা আদালত কাজ শুরু করেছে। জনগণের সুবিধার্থে আদালতে ভিডিও কনফারেন্সিং অবকাঠামোও বাড়ানো হচ্ছে।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top