News Flash

  • Home
  • দিনের খবর
  • অবিলম্বে স্মৃতি ইরানির মেয়ে সম্পর্কিত টুইট মুছে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Image

অবিলম্বে স্মৃতি ইরানির মেয়ে সম্পর্কিত টুইট মুছে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) : দিল্লি হাইকোর্ট শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দায়ের করা মামলায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা এবং নেত্তা ডিসুজাকে সমন জারি করেছে। একই সঙ্গে স্মৃতির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সমস্ত সোশাল মিডিয়া পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্মৃতির অভিযোগ, পরিকল্পিত ভাবেই এই অভিযোগ করেছে কংগ্রেস। তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা ছাড়াও মেয়ের বদনাম ও মানহানির জন্য এমনটা করা হয়েছে।

একই সঙ্গে এই মামলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকেও জবাব তলব করেছে আদালত। শুনানিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী এবং তাঁর মেয়ে রেস্তরাঁর মালিক নন। ওই রেস্তরাঁর জন্য কোনও লাইসেন্সে আবেদনও করেননি তাঁরা। গোটা বিষয়টি জানা সত্ত্বেও কংগ্রেস নেতারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মানহানিকর কাজ করেছেন। বিচারপতি মিনি পুশকর্ণ বলেন, সাংবাদিক সম্মেলনের সময় করা অভিযোগগুলি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে মুছে ফেলতে হবে।
বিচারপতি মিনি পুশকর্ণ বলেন, ‘আমি প্রাথমিকভাবে মনে করি যে প্রকৃত ঘটনা যাচাই না করেই এই অপবাদমূলক অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বর সাংবাদিক সম্মেলনের কারণে করা টুইট এবং রিটুইটের মাধ্যমে আবেদনকারীর মানহানি করা হয়েছে।’ হাইকোর্টের রায়ের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটে লেখেন, দিল্লি হাইকোর্ট স্মৃতি ইরানির কাছে জবাব তলব করেছে। আমরা আদালতের সামনে প্রকৃত তথ্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছি।’

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top