News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে বিষমদে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত: কংগ্রেস
Image

গুজরাটে বিষমদে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত: কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) :গুজরাটে বিষমদে মৃত্যুর ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

শুক্রবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, গুজরাটে এখন পর্যন্ত বিষমদ পান করার কারণে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন অনেকে। তিনি আরও বলেন, গুজরাটে মদ নিষিদ্ধ হওয়ার পরও সেখানে বেআইনিভাবে মদের ব্যবসা চলছে। খেরা আশংকা প্রকাশ করে বলেন, ক্ষমতাবান ব্যক্তিরা এই ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তাই গুজরাট হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। তাহলেই মানুষ ন্যায়বিচার পাবে।
খেরা বলেন, কংগ্রেসের দাবি সরকার অবিলম্বে বিষমদ পানের কারণে প্রাণ হারিয়েছে তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ঘোষণা করা উচিত। খেরা বলেন, যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে এবং তাদের যথাযথ ক্ষতিপূরণও দিতে হবে।

Releated Posts

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top