News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে ৪.৬ তীব্রতার ভূমিকম্প, কয়লা খনিতে কাজ করার সময় আহত দুই কর্মী
Image

ছত্তিশগড়ে ৪.৬ তীব্রতার ভূমিকম্প, কয়লা খনিতে কাজ করার সময় আহত দুই কর্মী

রায়পুর, ২৯ জুলাই (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ছত্তিশগড়ের কোরেয়া জেলা। বৃহস্পতিবার গভীর রাত ১২.৫৬ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (এসইসিএল)-এর দুই কর্মচারী আহত হয়েছেন, তাঁরা জেলার একটি ভূগর্ভস্থ কয়লা খনির ভিতরে ছিলেন যখন ভূমিকম্প অনুভূত হয়। নিরাপদে যাওয়ার চেষ্টা করার সময় পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন তাঁরা।

মধ্যপ্রদেশ সংলগ্ন কোরেয়া জেলার সদর দফতর বৈকুণ্ঠপুরের আশেপাশে বৃহস্পতিবার গভীর রাত ১২.৫৬ মিনিট নাগাদ ৪.৬-মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ৪.০ তীব্রতার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ছত্তিশগড় জেলায়। এর আগে ১১ জুলাই ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top