News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, নিহত ২ পাইলট
Image

রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, নিহত ২ পাইলট

বারমের, ২৯ জুলাই (হি.স.): রাজস্থানের বারমের জেলায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরে আগুন ধরে যায়। বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, “বিমান বাহিনীর একটি টুইন সিটার মিগ-২১ ট্রেনি বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। রাত ৯টা ১০ নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। মারাত্মক আহত হয়ে উভয় পাইলটেরই মৃত্যু হয়। এই প্রাণহানির জন্য বায়ুসেনা গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে রয়েছি আমরা।”

বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারমের জেলা কালেক্টর লোক বান্দু জানিয়েছেন, বিমানটি বেটু ব্লকের ভিমদা গ্রামের কাছে ভেঙে পড়ে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top