News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী বিমানের চাকা, অসমের দুর্ঘটনায় সুরক্ষিত সমস্ত যাত্রী
Image

রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী বিমানের চাকা, অসমের দুর্ঘটনায় সুরক্ষিত সমস্ত যাত্রী

জোরহাট ও কলকাতা, ২৯ জুলাই (হি.স.): যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগো বিমানের চাকা। ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট বিমানবন্দরে। ঘটনার সময়ে ওই বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার রাতে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী বিমানটির চাকা পিছলে গিয়ে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়।

ঘটনার জেরে বাতিল করা হয় কলকাতাগামী ৬এফ-৭৫৭ ফ্লাইটটি। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, ইন্ডিগোর কলকাতাগামী ফ্লাইট জোড়হাটে টেক-অফের সময় পিছলে যায়। এ ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। বিমানটির প্রাথমিক পরিদর্শনকালে কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top