News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে প্লাস্টিকের ক্যারিবগ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
Image

কৈলাসহরে প্লাস্টিকের ক্যারিবগ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করার জন্য প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিচৌকি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়েছে৷ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের প্রশাসনের তরফ থেকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে৷

কৈলাসশহর পানিচৌকি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযানে নামে কৈলাশহর মহকুমা প্রশাসন৷ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম ওয়েনন্দ্রিলা মজুমদারের নেতৃত্বে আধিকারিকরা প্লাস্টিক বিরোধী অভিযানের শামিল হন৷ তারা কৈলাসহরের একাধিক দোকানে হানা দিয়ে প্লাস্টিক পলিব্যাগ বাজেয়াপ্ত করেছেন৷প্রতিদিন এভাবে প্লাস্টিকের বিরুদ্ধে সোচচার হলে প্লাস্টিক ব্যবহার অনাহাসে বন্ধ করা সম্ভব হবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷ লক্ষনীয় বিষয় হলো একাংশের ব্যবসায়ী ও ক্রেতাদের দৌলতে প্লাস্টিক ব্যাবহার বন্ধ করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷

কৈলাশহর মহকুমা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে৷ ব্যবসায়ী এবং ক্রেতা সাধারনদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷প্লাস্টিকে ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ যেসব জায়গায় প্লাস্টিক খেলা হচ্ছে সেই সব জায়গার জমির উর্বরতা কমে যাচ্ছে৷ জলাশয় বা নদীতে প্লাস্টিক ফেলে জল বহন ক্ষমতা কমে যাচ্ছে৷ জল তার নির্দিষ্ট গতিতে মিশাতে পারছে না৷ সে কারণেই ঘনঘন বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷

Releated Posts

আগামী ৯ মে’র মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফল

আগরতলা, ৬ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৯ মে’র…

ByByTaniya Chakraborty May 6, 2026

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top