News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ঐক্যবদ্ধ বিরোধীরা, ২৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার চেয়ে দিন-রাত প্রতিবাদের হুঙ্কার
Image

ফের ঐক্যবদ্ধ বিরোধীরা, ২৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার চেয়ে দিন-রাত প্রতিবাদের হুঙ্কার

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ফের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরা। এবার ২৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে দিন-রাত প্রতিবাদ কর্মসূচির হুঙ্কার দিয়েছেন বিরোধীরা। আগামী ৫০ ঘন্টা দিন-রাত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা, এমনটাই বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভা থেকে মোট ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, টিআরএস, সিপিআই (এম), সিপিআই ও আম আদমি পার্টির সাংসদরা রয়েছেন।

সংসদে অসংসদীয় ও অনভিপ্রেত আচরণের জন্য এই ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ২০ জনকে চলতি সপ্তাহের জন্য ও ৪ জন কংগ্রেস সাংসদকে এবারের সম্পূর্ণ বাদল অধিবেশনেই সাসপেন্ড করা হয়েছে। এবার এই ২৪ জন সাংসদের পাশে বিরোধী ঐক্য, রাজ্যসভার ২০ জন সাংসদ ও লোকসভার ৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ৫০ ঘন্টা, দিন-রাত প্রতিবাদ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা।

এদিকে বিরোধীদের হইহট্টগোলের কারণে বুধবারও দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও উভয়কক্ষে শান্তি ফেরানো যায়নি, তাই দুপুর দু’টো অবধি উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top