News Flash

  • Home
  • দেশ
  • বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আবার সোনিয়াকে তলব করল ইডি
Image

বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আবার সোনিয়াকে তলব করল ইডি

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে মঙ্গলবার দু’দফায় ছ’ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে বুধবার ফের জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস নেত্রীকে তলব করে সমন পাঠিয়েছে ইডি।
মঙ্গলবার সকালে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও ছেলে রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ইডি-র দিল্লির দফতরে হাজিরা দেন সোনিয়া গান্ধী। বিগত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি হন সোনিয়া গান্ধী। দুপুরে কিছু সময়ের জন্য ইডি-র দফতর থেকে বেরোন সোনিয়া, তাঁকে বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ফের ডাকা হয়। সেই মতো দুপুরের খাওয়াদাওয়ার পর ফের ইডি-র দফতরে আসেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। ইডি সোনিয়া গান্ধীকে দু’দফায় ছ’ঘণ্টা জেরা করে।বুধবার আবার কংগ্রেস সভানেত্রীকে জেরা করা হবে। সমন পাঠিয়েছে ইডি।
 ইডির আধিকারিকরা জানিয়েছেন, কোভিডবিধি মেনেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় লাগাতার দু’জন চিকিৎসক ছিলেন দফতরে। বাইরে দাঁড়িয়ে ছিল অ্যাম্বুল্যান্স। বাড়ি থেকে যে পথে সোনিয়া ইডির দফতরে গিয়েছিলেন, সেই রাস্তার ধারে বসানো হয়েছিল ব্যারিকেড।
এর আগে সোনিয়াকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু নতুন করে সমন পাঠিয়ে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়। সেই মতো এদিন সকালে ইডি-র মুখোমুখি হন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, প্রথম পর্যায়ে সোনিয়া গান্ধীকে প্রায় ২ ঘন্টা ধরে জেরা করেছিল ইডি। সোনিয়াকে ইডি-র জেরার প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্য। মঙ্গলবারও সোনিয়াকে ইডি-র জেরার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা-কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ দেখানোর সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী-সহ ৫০ জন কংগ্রেস সাংসদকে আটক করা হয়। নতুন দিল্লির ডিসিপি জানিয়েছেন, ৫০ জন সাংসদকে সংসদের কাছে উত্তর ফোয়ারা থেকে আটক করা হয়েছে। তাঁদের কিংসওয়ে ক্যাম্প পুলিশ স্টেশনে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের আর্থিক তছরুপের ঘটনায় গত বৃহস্পতিবারও সনিয়াকে নিজেদের দফতরে বসিয়ে জেরা করে ইডি। শুক্রবার সমন পাঠিয়ে আবার সোমবার জেরার জন্য ডেকে পাঠানো হয় কংগ্রেস সাংসদকে। পরে এক দিন পিছিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদ। এর আগে একই মামলায় পাঁচ দিন প্রায় ৫০ ঘণ্টা ধরে জেরা করা হয় রাহুলকে।
হিন্দুস্থান সমাচার। 

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top