News Flash

  • Home
  • দিনের খবর
  • ফলপ্রসু বাদল অধিবেশনই লক্ষ্য, শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর
Image

ফলপ্রসু বাদল অধিবেশনই লক্ষ্য, শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আবারও বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিনও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, কিরেণ রিজিজু প্রমুখ।

এদিকে, এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে লোকসভা বেলা ১১.৪৫ মিনিট ও রাজ্যসভা দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। বিরোধীদের স্লোগানের কারণে ঠিকভাবে কাজ চালানো সম্ভব হয়নি সংসদের উভয়কক্ষে। এদিন কংগ্রেস সাংসদরা এদিন নিজেদের কৌশল ঠিক করতে সংসদে নিজেদের মধ্যে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top