News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চদশতম রাষ্ট্রপতি পেল ভারত, সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
Image

পঞ্চদশতম রাষ্ট্রপতি পেল ভারত, সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়, সেখানে দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। শপথগ্রহণের সময় দ্রৌপদী মুর্মুর পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। করতালি দিয়ে দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানানো হয়।

সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অধিকারিকগণ। রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণের পর সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রাখেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, “সমস্ত ভারতীয়দের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং অধিকারের প্রতীক-সংসদে দাঁড়িয়ে, আমি বিনীতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস ও সমর্থনই এই নতুন দায়িত্ব পালনের জন্য একটি বড় শক্তি জোগাবে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “আমি দেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীন ভারতের নাগরিকদের স্বার্থে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে হবে।”

রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের শুরু হয় দেশের নতুন রাষ্ট্রপতির। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে, সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশে রওনা হন দ্রৌপদী ও কোবিন্দ। এরপর সংসদের সেন্ট্রাল হলে ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু হলেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top