News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Covid 19:অসমে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৭৩৬ জন, মৃত্যু একজনের
Image

Covid 19:অসমে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৭৩৬ জন, মৃত্যু একজনের

গুয়াহাটি, ২৪ জুলাই (হি.স.) : অসমেও দ্রুত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৩৬ জনকে করোনায় সংক্রমিত বলে শনাক্ত করা হয়্ছে। এছাড়া মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে করোনা-মুক্ত বলে ১৩৬ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তাঁরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভরতি ছিলেন।

শনিবার রাতে স্বাস্থ্য বিভাগের জারিকৃত বুলেটিনে জানানো হয়েছে, অসমে নতুন করে ৭৩৬ জনকে করোনায় সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। তবে ১৩৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। রাজ্যে করোনা-পজিটিভের হার ১০.৭৭ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে এখন পর্যন্ত সক্ৰিয় করোনা রোগীর সংখ্যা ৬,১০৭। গতকাল ৬,৮৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ডিব্ৰুগড় জেলায় সৰ্বাধিক ৮৯ জন, কাছাড় জেলায় ৪৯, লখিমপুরে ৪৯, কামরূপ (মেট্ৰো) জেলায় ৪৫ এবং বাকসা জেলায় ৪৩ জন নতুন সংক্রমিতকে শনাক্ত করা হয়েছে। এছাড়া শোণিতপুর জেলায় একজনের মৃত্যু হয়েছ।

বুলেটিনে আরও জানানো হয়েছে, প্রথম থেকে চলতি চতুর্থ করোনাকালে মোট ২,৮৪,৮৪,৬৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭,৩৪,৭৪৮ জন সংক্রমিত হয়েছেন। চিকিৎসার পর ৭,২০,৬২৮ জন রোগীকে হাসপাতাল থেকে বাড়ি যেতে দেওয়া হয়েছে। রাজ্যে আরোগ্যের হার ৯৮.০৮ শতাংশ।

অসমে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্ৰথম ডোজ ২,৪৬,০৭,১৯৭, দ্বিতীয় ডোজ ২,১৬,৫৬,৬৫১ এবং বুস্টার ডোজ ১৬,২৬,৮৩৮ জনকে দেওয়া হয়েছে। রাজ্যে এ পৰ্যন্ত মোট ৪,৭৮,৯০,৬৮৬টি করোনা ভ্যাকসিনের ডোজ প্ৰদান করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top