News Flash

  • Home
  • খেলা
  • Kamalpur:কমলপুরে শুরু লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট
Image

Kamalpur:কমলপুরে শুরু লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।শনিবার থেকে কমলপুর মহাবীর চা বাগানের মাঠে শুরু হলো  মহাবীর চা শ্রমিক সংঘ আয়োজিত এক মাসব্যাপী লীগকাম নক আউট ফুটবল টুর্নামেন্ট । এই লীগকাম নক আউট ফুটবল টুর্নামেন্টের রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধন করার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, ত্রিপুরা টি সেলের কনভেনার চন্দ্র শেখর কুরমী, মহাবীর চা শ্রমিক সমবায় সমিতির সভাপতি ভানু প্রতাপ লুধি, বিশিষ্ট সমাজ সেবী সুজিত দেব প্রমুখ। এই টুর্নামেন্টে মোট ২৪টি ফুটবল টিম অংশ গ্রহন করে। এদিন  উদ্বোধনী  ম্যাচে কমলপুর সানাইয়া রিয়াং পাড়া এফসি ভ্রু বনাম কৈলাসহর মুর্তিছড়া চা বাগানের  মুখোমুখি হয়। কৈলাসহর মুর্তিছড়া দল  ৪ –১ গোলের ব্যবধানে কমলপুর  সানাইয়া রিয়াং পাড়া এফসি ভ্রু একাদশকে হারিয়ে দিলো।  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিধায়িকা স্বপ্না দাস বলেন স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলাধুলা জরুরী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শরীরকে সচল রাখতে সাহায্য করে। তাছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, রাজ্যের টি সেলের কনভেনার চন্দ্র শেখর কুরমী প্রমুখ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top