News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে স্টাফ কোয়ার্টারে মহিলা কনস্টেবল-সহ ৩ জনের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

ঝাড়খণ্ডে স্টাফ কোয়ার্টারে মহিলা কনস্টেবল-সহ ৩ জনের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জামশেদপুর, ২২ জুলাই (হি.স.) : পুলিশ লাইন্স কোয়ার্টারে এক মহিলা কনস্টেবল, তাঁর মা এবং তাঁর মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার পুলিশ কর্তারা আরও জানিয়েছেন, ওই পুলিশ কর্মীকে গত দুদিন ধরে দেখা যাচ্ছিল না। এদিন প্রতিবেশিদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। অথচ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ঘরের তালা ভেঙে পুলিশ ঘরে ঢুকে তিজনের দেহ উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন। মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসে ফরেনসিক দলও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সিনিয়র পুলিশ সুপার প্রভাত কুমার জানান।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top