News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19 Tripura : মাস্ক না পরলে এবং কোভিড বিধি উল্লঙ্ঘন হলেই জরিমানা, ত্রিপুরায় করোনার প্রকোপ মোকাবিলায় দাওয়াই টাস্ক ফোর্সের
Image

Covid19 Tripura : মাস্ক না পরলে এবং কোভিড বিধি উল্লঙ্ঘন হলেই জরিমানা, ত্রিপুরায় করোনার প্রকোপ মোকাবিলায় দাওয়াই টাস্ক ফোর্সের

আগরতলা, ২১ জুলাই (হি. স.) : মাস্ক না পরলে এবং কোভিড বিধি উল্লঙ্ঘন হলেই জরিমানা। ত্রিপুরায় করোনার প্রকোপ মোকাবিলায় এই দাওয়াই দিল রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স। আজ সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এবিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্য সচিব ডা. দেবাশীষ বসু। তিনি বলেন, ত্রিপুরায় কোভিডের বর্তমান অবস্থা নিয়ে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের এক সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুখ্যসচিব জে কে সিনহা। রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের সভায় ত্রিপুরার কোভিডের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাথে তিনি যোগ করেন, গত ১১ জুলাই রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে।

তিনি জানান, সভায় সিদ্ধান্ত অনুসারে ত্রিপুরার জনগণকে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মাস্ক না পরার বিরুদ্ধে অভিযান করার জন্য আরক্ষা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক না পরলে এখন থেকে ২০০ টাকা জরিমানা করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। তাঁর কথায়, মাস্ক না পরলে এবং কোভিড বিধি উল্লঙ্ঘন হলে জরিমানা আদায় করা হবে।

স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু জানান, কোভিডের বিধিনিষেধ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করতে আইইসি কর্মসূচি ত্রিপুরাব্যাপী সংঘটিত করা হবে। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্থানে কোভিডের বিধিনিষেধ সংক্রান্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, আগরতলা বিমানবন্দরে প্রচার অভিযান, কোভিডের বিধিনিষেধ সম্পর্কে গ্রাম শহরে প্রচার করার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের নিযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য সচিব জানান, এখন থেকে পাবলিক প্লেসে কোভিডের বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। প্রসঙ্গত, করোনার প্রকোপ মোকাবিলায় আজ জারি বিজ্ঞপ্তি অনুসারে ত্রিপুরবাসীকে বাড়ি এবং অফিসের বাইরে অহেতুক ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। মেলা, প্রদর্শনী, মিছিল এবং জনসভা এড়িয়ে চলা শ্রেয় বলা হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীদের নিজ দোকানে এবং বাজারে স্বেচ্ছা সেবকদের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রাখা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।এদিন কোভিড টিকাকরণ নিয়ে ডা. মৌসুমী সরকার জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত মোট ৫৫ লক্ষ ৫৯ হাজার ৭৮৭টি টিকাকরণ করা হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৮ লক্ষ ৯৮ হাজার ৫৭২টি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪টি এবং সুরক্ষা ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৭৮১টি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top